১ বৈশাখ, ১৪৩৩

১৪ এপ্রিল, ২০২৬

২০ পরিবার পাবে বিদ্যুৎ সুবিধা

গাইবান্ধার চরে সোলার প্যানেল স্থাপন

ছদরুল আনাম, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
গাইবান্ধার চরে সোলার প্যানেল স্থাপন

আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর চরে বিদ্যুৎবিহীন ও অবহেলিত এলাকায় ২০টি পরিবারের ঘরে আলো পৌঁছে দিতে বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে Green Youth Alliance ও The Earth Society এর সহযোগিতায় ও UK International Development এর সহায়তায়। 

প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের জন্য পরিবেশবান্ধব ও টেকসই সোলার সিস্টেম স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে প্যানেল বসানো, ব্যাটারি সংযোগ এবং বিদ্যুৎ সরবরাহের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।কাজ শেষ হলে উপকারভোগী পরিবারগুলো ঘরে আলো জ্বালানো, মোবাইল চার্জিং,  অন্যান্য ছোট বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা বিদ্যুতের অভাবে নানা সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা, রাতের নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনযাত্রায় ছিল চরম অসুবিধা। সোলার বিদ্যুৎ চালু হলে শিশুদের পড়াশোনা সহজ হবে এবং পরিবারের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Green Youth Alliance গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক  মারুফ মিয়া জানান, টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।