গতকাল বুধবার বগুড়া শহরের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা উত্তরের সাবেক সভাপতি ও ৩ নং ওয়ার্ডের আমীর জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং ডাঃ গোলাম সাকালাইনের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার কর্মপরিষদ ও শহরের অফিস সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল হামিদ বেগ।
প্রধান অতিথি বলেন সৎ এবং যোগ্য মানুষ ক্ষমতায় গেলে সরকারের বরাদ্দের সুষ্ঠু বন্টন করা সম্ভব হবে । সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। সভাপতি তার বক্তব্যে বলেন সামান্য এই উপহার আপনাদের বাসায় পৌঁছে দিলে ভাল হতো। সময় স্বল্পতার কারণে এবং কিছু সীমাবদ্ধতা থাকার কারণে সেটা সম্ভব হয়নি। আগামী দিনে যাতে আমরা আপনাদেরকে আরো বেশি সহযোগিতা করতে পারি সেই দোয়া কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের মহিলা বিভাগীয় সেক্রেটারি রুমা বেগম। সহকারী শাহনাজ পারভীন এছাড়াও ওয়ার্ডের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল ইসলাম, টিম সদস্য মাওলানা রায়হান আলী, অন্যান্যদের মধ্যে অধ্যাপক ইসাহাক আলী, মোঃ নামু জামায়াত নেতা শাহাদাত হোসেন প্রমুখ।