পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দু:স্থ ও গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস এবংহাজী রুমাল বিতরণ করা হয়েছে।
১৯মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের গরীব ও দুস্থ অসহায় মানুষের মাঝে মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়। ৩০০ জনকে শাড়ী, ৪০ জনকে থ্রিপিস ও ২০ জনকে রুমাল প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনের এমপি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান । তিনি বলেন প্রধানমন্ত্রীর সহায়তায় টাকা, শাড়ি থ্রিপিস ও হাজী রুমাল যথানিয়মে গরীব ও অসহায় মানুষের মাঝে সঠিক ভাবে বন্টনের জন্য ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে বিএনপির পদে থাকা ব্যাক্তিদের কে সুশৃংখল ভাবে প্রদানের জন্য দায়িত্ব দিয়ে, সাপাহার উপজেলায় প্রধানমন্ত্রীর সহায়তায় নগদ অর্থ ,শাড়ি, থ্রি পিস ও হাজী রুমাল প্রদানের জন্য তিনি সেখানে চলে যান।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও কাওসার রতনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।