২ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা : শিশু নারীসহ নিহত ১২

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা : শিশু নারীসহ নিহত ১২

কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিয়ে উঠে গেলে তাতে ধাক্কা দেয় ট্রেন। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে আছে ৩ শিশু ও ২ নারী। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।