১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস রিলিজ : প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়া শহরের হাছনা জাহান ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাড. মো: হামিদুল হক চৌধুরী হিরু, সহ-সভাপতি, জেলা বিএনপি বগুড়া ও সভাপতি, শহর বিএনপি বগুড়া।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম ডালু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল বাছেদ পিপি, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল বাকী এবং ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শেখ আসাদ উদ্দীন সবুজ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন।


এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস.এম রাঙ্গা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মেফতা আল রশিদ মিলটন, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাফি, সদস্য সচিব মোঃ সাগরসহ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতৃবৃন্দ দলীয় ঐক্য জোরদার এবং আসন্ন উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।