১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া জেলা জামায়াতের আলোচনা সভা

প্রেস রিলিজ : প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া জেলা জামায়াতের আলোচনা সভা


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 


জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আব্দুল আজিজ, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ, সেক্রেটারী মানছুরুর রহমান।

প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য অমূল্য সম্পদ। দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে স্বাধীনতার চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের সার্বিক কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি এবং এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা ও দেশ জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।