১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

সাঘাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
সাঘাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

সূর্য্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়ারেছ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীরের সভাপতিত্তে¡ অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়ারেছ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আকন্দ, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী প্রভাষক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আহবায়ক আশরাফুল আলম, গৌতম চন্দ্র মদক, আজাহার আলী, দেলোয়ার হোসেন, মাহাবুবর রহমান মহব্বত, উপজেলা যুবদল আহবায়ক আহমেদ কবীর শাহিন, শাহ শামছুল আলম, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ ও মাসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছামিউল ইসলাম।