১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

মহান স্বাধীনতা দিবসে মুক্তির ফুলবাড়ীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবসে মুক্তির ফুলবাড়ীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তির ফুলবাড়ীতে শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক সম্পাদক এস এম আবু সাঈদের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, আব্দুর রহীম, এস এম সিরাজ, জুয়েল হাসান, আইনর ইসলাম, আব্দুল মজিদ প্রমূখ।