সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আদমদীঘি উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফাকে দেখতে হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত গোলাম মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিসিকৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং জেলা প্রচার বিভাগের সেক্রেটারি নূর মোহাম্মাদ আবু তাহের বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান।
এ সময় নেতৃবৃন্দ আহত নেতার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে কথা বলেন। জেলা আমীর উন্নত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোলাম মোস্তফার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর নিকট তার জন্য দোয়া প্রার্থনা করেন।