১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

নাচোলে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
নাচোলে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে 'হেলাল ফাউন্ডেশন' এর সৌজন্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৭ এপ্রিল) উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্য বাজারে 'হেলাল ফাউন্ডেশন' এর অফিসে দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং একজন অসহায় রোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 


 প্রতি মাসের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন 'হেলাল ফাউন্ডেশন' এর পরিচালক মোঃ হেলাল উদ্দীন। নিউ ভিশন আই কেয়ার সেন্টার এর কো-অর্ডিনেটর সাব্বির আহম্মেদের নেতৃত্বে একটি চিকিৎসক টিম এই চিকিৎসা ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করেন।


 সুবিধা ভোগী সিজারিয়ান রোগী মাসরুফা বলেন, "এই অফিসের মাধ্যমে মাত্র ৩০০ টাকায় আল্ট্রাসনো এবং ৯ হাজার টাকায় দ্বিতীয় সিজার করে পেয়েছি। এখন অফিস থেকে তিন হাজার টাকা পেলাম। যেখানে এই ধরনের জটিল সিজার করতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, সেখানে আমার খরচ হলো মাত্র ৬০০০ টাকা। তাই সকল গরিব রোগীদের এই অফিসের সাথে যোগাযোগ করতে বলছি।"


চিকিৎসা সেবা নিতে আসা সিয়াম বলেন, "যেখানে চক্ষু চিকিৎসা করতে ৫০০ টাকা ফি দিতে হয়, সেখানে আমি ফ্রিতে এই চিকিৎসা সেবা পেয়েছি, এজন্য আমি আনন্দিত।"


 মনিরুল ইসলাম মুনু বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত আমরা অনেক উপকার পেয়ে থাকি।"


ফাউন্ডেশনের 'প্রতিষ্ঠাতা পরিচালক' হেলাল উদ্দীন বলেন, এখানে প্রতি মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং একেবারে গরীব রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাই তিনি অত্র এলাকার গরিব রোগীদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। সকলের সহযোগিতা ফাউন্ডেশন এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করবে বলে তিনি মনে করেন।