বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর পেশাজীবী জোন কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির শুক্রবার শাহ ওয়ালীউল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি ও পেশাজীবী জোনের পরিচালক অধ্যাপক আসম আব্দুল মালেকের সভাপতিত্বে এবং পেশাজীবী জোনের টিম সদস্য আসাদুল ইসলাম আসাদের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জোনের সহকারী পরিচালক আবু মাহি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান সোহেল ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ইউনিটের দায়িত্বশীল হচ্ছেন সংগঠনের কাজের মূল জায়গা তাদেরকে এহসনের পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে । আন্দোলন কর্মীদের চরিত্র হবে নবী রাসুলদের মত জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আমলের ক্ষেত্রে সাহাবীদের মত হতে হবে
তিনি আরো বলেন, জ্ঞান অর্জন ,নেক আমল ,দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে । একনিষ্ঠ আনুগত্য করতে হবে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে তাহলেই আমরা আখেরাতে নাজাতের পথ খুঁজে পাবো ইনশাল্লাহ ।