এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশন।
এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। এর মধ্যে নুরুল হাসান সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে খেলেছিলেন।