৬ বৈশাখ, ১৪৩৩

১৯ এপ্রিল, ২০২৬

বগুড়ায় ইউ পি এস সি কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
বগুড়ায় ইউ পি এস সি কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এইচ এন হ্যান্ডবল একাডেমির আয়োজনে ইউপিএসসি ক্লাস কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজ দশম শ্রেণী ৭-৪ গোলে অষ্টম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে খেলার প্রথমার্ধে দশম শ্রেণী চার তিন গোলে এগিয়েছিল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রতন।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল।

ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তনসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিনুর রহমান জামিল, এইচ এন হ্যান্ডবল একাডেমির পরিচালক আব্দুল মমিন বুলু প্রমুখ। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।