বগুড়া ইয়ং টাইগার ক্রিকেট একাডেমির উদ্যোগে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের কৃতি খেলোয়াড় আকাশ রায় কে সংবর্ধনা প্রদান করেছে।
রবিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেট একাডেমির মাঠে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল । একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, একাডেমীর কোচ রাশেদ হাসান, হাসিবুজ্জামান বিপুল ,পরিচালক সিরাজুল ইসলাম সাজু, সাবেক খেলোয়ার মাহবুব উদ্দিন প্যাটেল প্রমুখ।
আকাশ রায় বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর একজন নিয়মিত প্রশিক্ষণার্থী এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের খেলোয়াড় ছিল।